|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
স্ত্রী কে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
নবীনগর উপজেলার রাধিকা টু নবীনগর সড়কে মটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত ৭। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত ও আহতদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা যায় শক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে নবীনগর টু রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়ীয়া গামী মটর সাইকেল ও ব্রাহ্মণবাড়ীয়া থেকে নবীনগর মুখি সিএনজির মুখোমুখি সংঘর্ষে উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৬৫) নিহত ও সাত জন আহত হয়েছেন, নিহত আক্তার খন্দকার ব্রাহ্মণবাড়ীয়ায় একটি হসপিটালে অসুস্থ স্ত্রী কে চিকিৎসার জন্য ভর্তি করে বাড়ী ফিরছিলেন,
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, রাধিকা সড়কে, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পেয়েছি, সিএনজি ও মটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আশা হয়েছে ,
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.