|| ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
কুড়িগ্রামে নানা আয়োজনে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৫
মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২ মে দুপুরে পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক নেতা রিজন সরকারের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে পথসভা করে শেষ হয়।
মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন মোঃ আজিজুল হক।পথসভা উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, শ্রমিক নেতা রিজন সরকার,মোঃ রিপন,আজিজুল হক, ফুলবাবু,মতিয়ার রহমান,নুর ইসলাম নুরু,নুর আলম সিদ্দিকী শাহীন,মান্নান হোসেন,লিটন,সারোয়ার জাহান শাওন, সোহেল রানাসহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মাহফিল ও দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনসহ রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.