|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া পরিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন বিতরণ করেন ছাত্রদল
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, ওর স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে এ কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব মো. আলমগীর বিএ, বিশেষ অতিথি মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন।
আমন্ত্রিত অতিথি ছিলেন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক একেএম কামরুজ্জামান বাবলু মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি নাছির উদ্দিন রাকিব, সহ-সভাপতি আবু তৈয়ব সাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, যুগ্ন-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, তানভির নাজির, শহিদ আলম, নুরুল হোসেন শামিম, দপ্তর সম্পাদক জীবন হোসেন হৃদয়, সদস্য আকাশ, সাঈদ, বিজয় সাইমুন প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.