|| ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
হাইমচরে দেশ ও প্রবাস মানবিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার।
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের দেশ ও প্রবাস ( মানবিক ফাউন্ডেশ) এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শতাধিক গরীব অসহায় দিনমজুর পরিবারকে শাড়ী লুঙ্গি বিতরণ করেছে দেশ ও প্রবাস মানবিক ফাউন্ডেশন সংগঠনটি।
শনিবার ২৯ মার্চ বিকালে মহজমপুরে গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।
দেশ ও প্রবাস মানবিক ফাউন্ডেশন ইতোপূর্বে নিরবে নানান সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজির গাজী, মোঃ মকবুল গাজী, মোঃ নূর মোহাম্মদ পাটোয়ারী। দেশ ও প্রবাস মানবিক ফাউন্ডেশন এর শাড়ী লুঙ্গি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মোঃ গাজী মনির, সংগঠনের সদস্য সবুজ গাজী, গনি হাওলাদার, মোঃ ঈমান হোসেন কোতোয়াল, জিসান গাজী, সুমন গাজী, প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সদস্য উজ্জ্বল বেপারী, সাদ্দাম পাটওয়ারী, মোঃ ফারুক হোসেন, সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণকালে যারা আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন তাদের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.