|| ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২৫
'মধুমতী রাইস মিল কর্তৃক ঝিনাইয়া সপ্রাবিতে পুরস্কার বিতরণ '
মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি) : চাঁদপুর মতলব উত্তরের ৫ নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধুমতী রাইস মিল কর্তৃক বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে যথাক্রমে ১০০০ টাকা, ৫০০ টাকা ও ৩৫০ টাকা করে বিতরণ করা হয়। চাঁদপুরের মধুমতী রাইস মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফ আলী কোমলমতী মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করেন। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইয়া সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেসার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইয়া সপ্রাবির সহকারী শিক্ষক তাছলিমা, ফাতেমা, হালিমা ও শামসুন্নাহার। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ১ম শ্রেণির ফারহান নাফিজ নিহাল, খাদিজা ও আজিম হোসেন। ২য় শ্রেণির ছাদিয়া ইসলাম আয়শা, মারিয়াম ও মোত্তাকিন। ৩য় শ্রেণির শিহাব আলী, হাফসা জারিন ও ফাতিমা আক্তার নুহা। ৪র্থ শ্রেণির খাদিজা আক্তার, তাসনিম হক জেরিন ও আরাফাত। ৫ম শ্রেণির শিক্ষার্থীরা হলো রাওফিয়া শাওবীন ইকরা, জান্নাতুল ফেরদৌস মিম ও সিফাত।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.