|| ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজনদের সম্মানোনা ও পুরষ্কার বিতরণী
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৫
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধিঃ
জমজমাট আয়োজনে শেষ হয়েছে আন নূর প্রি-ক্যাডেট একাডেমী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী ) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর দক্ষিণ পাড়া এলাকায় আন নূর প্রি-ক্যাডেট একাডেমী স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
আন নূর প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক ও বালুচর বাজার ইসলামী এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ সাজ্জাদ নূরের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আওলাদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুশারফ মাস্টার,৬নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল আহমেদ রানা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, নিবির জুয়েলার্সের পরিচালক মোঃ আলী হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর আলম, মোঃ ছফিয়ান স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে গুণীজনদের সংবর্ধনা ও বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়##
0১৭৭৮৮০৫১১১
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধ
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.