|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবিতে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নের হাবীবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপির সহ সভাপতি এম এ গফুর মন্ডল।
এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলী, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নসর চৌধুরী ফরহাদ ও শামীম মন্ডলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.