|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জাবি ছাত্রদল নেতা নবীনের নেতৃত্বে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৪
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার, ফেনী নোয়াখালী বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীরনগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান নবীন নেতৃত্বে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিভিন্ন গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীন বলেন, যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলসহ সব নেতৃবৃন্দদেরকে বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে উনার নির্দেশেই ত্রাণ সামগ্রী ও খাবার নিয়ে নিয়ে এখানে এসেছি।
এছাড়াও জেলা, উপজেলা, ভার্সিটি ছাত্রদলের নেতারা প্রমুখ ত্রাণ সামগ্রী বিতরণ কাজে অংশগ্রহণ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.