|| ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাজারহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৪
বুধবার ২১শে আগস্ট বিকেল ৪:০০ ঘটিকায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ যুব সমাজের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট আটটি নৌকা অংশ গ্রহণ করেন।চর বিদ্যানন্দের উত্তরে তিস্তা থেকে চাদের আলো,বিজলী তুফান,বাঘের বাচ্চা,মায়ের দোয়া দক্ষিণাঞ্চল থেতরাই ইউনিয়ন থেকে পাগলা বাবা,তিনবন্ধু,দুরন্ত চিতা,অগ্রদূত,শেরে বাংলা।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দুইটি নৌকা জোড়া করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার দর্শনার্থী নদীর পাড়ে ভীর করেন।উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট মডেল প্রেসক্লাবে সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম সবুজ খেলার শুভ উদ্বোধন করেন।বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান কালিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ উপস্থিত ছিলেন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব,মশিউর রহমান,রফিক প্রমুখ।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম।নৌকা বাইচ প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চর বিদ্যানন্দ মৌজার যুবসংঘের সভাপতি নুর আলম,সদস্য সাদ্দাম হোসেন,আকাশ,ফিরোজ আহমেদ,সিরাজুল ইসলাম,আব্দুল লতিফ,লাল মিয়া সহ প্রায় শতাধিক তরুণ ও যুবক।খেলা শেষে বিজয়ী দল কে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.