|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নবীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন-মিছিল।
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পশ্চিম পাড়ায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবুর বিরুদ্ধে নবীনগরের সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধন ও মিছিল হয়েছে।
বুধবার (৮-০৮-২৪) বিকালে পশ্চিম পাড়াস্থ আয়েশা আমজাদ পল্লীতে মানববন্ধন শেষে পশু হাসপাতালের সামনে ঘুরে আসে মিছিলটি শেষ হয়েছে। মানববন্ধন ও মিছিলে কাউছার আলম শিবুর বিরুদ্ধে স্থানীয়দের উপর হামলা, অত্যাচার, ধর্ষণের অভিযোগ এনে ফাঁসি ও বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়।
খাদিজা বেগম (৪০) বলেন, আমার মেয়ে আয়েশা (১৩) ও আমাকে চুলে ধরে বাড়িতে থেকে ধরে নিয়ে অত্যাচার করে। কারো কাছে বিচার দিয়ে বিচার পাইনি।
মিজান মিয়া (৪৫) বলেন, তার (শিবু) অত্যাচারের কথা বল শেষ করা যাবে না। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।
এছাড়া সাহারা খাতুন (৪৫), কামরুল ইসলাম (২৩) মানববন্ধন ও মিছিল থেকে শিবুর বিরুদ্ধে বক্তব্য দেন।
তাজুল ইসলাম তাজু বলেন, শিবুর বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ নিয়ে আসে। আমি শিবুকে বলে কোন কাজ না হলে ভুক্তভোগীদেরকে স্থানীয় কমিশনার ও পুলিশের কাছে পাঠিয়ে দেই ন্যায় বিচার পাওয়ার জন্য। অথচ শিবুর ক্ষমতার কাছে সব পরাজিত হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (৭-৮-২৪) সকালে কাউছার আলম শিবুর বাড়িতে ও পরিবারের সদস্যদের উপর হামলা করে ভাঙ্গচুর করে এক দল দূর্বৃত্তরা। এতে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.