|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
অন্তর্বর্তী সরকার কাদের নিয়ে গঠন হবে জানালেন সমন্বয়ক আসিফ মাহমুদ
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সে বিষয়ে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
ফেসবুকে পোস্টে আসিফ মাহমুদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।
এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে ১৩ জন সমন্বয়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.