|| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
রাষ্ট্রপতির সাথে পুলিশের নবনিযুক্ত আইজিপির সাক্ষাৎ
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৪
চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।
পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে।
যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোঃ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.