|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সেনা প্রধানের বৈঠকে কারা এসেছেন পেয়েছেন।
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৪
দেশে বর্তমান সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
জানা গেছে, এ বৈঠক চলছে সেনা সদর দপ্তরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন।
এর আগে সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, দুপুর দুইটায় জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন সেনাপ্রধান। পরে এক ঘণ্টা পিছিয়ে দুপুর তিনটায় সেনাপ্রধান বক্তব্য রাখবেন বলে জানানো হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.