|| ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় আ. লীগের বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২৪
কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালযয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যকালে তিনি বলেন, ‘যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।
বিএনপি-জামায়াত কখনো দেশের ভাল চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে। তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।’
এ সময় পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন ও পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.