আগামী ১ই সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির লেবার বান্ধব সরকার।
বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাসটমস এন্ড পর্ট সিকিউরিটি (ICP) স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে জানান।
দফতর জানায়, যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ১ সেপ্টেম্বর থেকে দুই মাস ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন । অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন বলে জানানো হয়।
উল্লেখ্য, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজারের ও বেশি বাংলাদেশি প্রবাসীরা এই সুবিধা পেয়েছেন ।বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এবিষয়ে দেশটি জানিয়েছে কেউ অবৈধ থেকে বৈধ না হলে,আর সুযোগ পাবেনা এদেশের আইন অনুযায়ী পরবর্তী সময়ে শান্তি পোহাতে হবে বলে জানান।