|| ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিরামপুর সীমান্তে আড়াই কেজি সাপের বিষ জব্দ
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৪
এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৬ কোটি টাকা মূল্যের প্রায় আড়াই কেজি সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ জুলাই) ভোরের দিকে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে সাপের বিষ জব্দ করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিলো। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২ লাখ টাকা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.