
[video width="368" height="656" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2024/07/Messenger_creation_d9d6b23e-4b5b-48ce-a7f9-aaf91d6b7eaf.mp4"][/video]
গত বৃহস্পতিবার সকাল সাত ঘটিকায় গঙ্গা আহবান অধিবাস কীর্তন পূজার মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে মন্দিরের কার্যক্রম শুরু হয়।
হাজিগঞ্জ শাহারাস্তি ৫ আসনের এমপি মহোদয় মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের শুভ উদ্বোধন। এসময় হাজীগঞ্জ শাহারাস্তি মাটি ও মানুষের নেতা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয় টেলিকনফারেন্সের মাধ্যমে মন্দির উদ্বোধনকাল বক্তৃতা করেন তিনি বলেন , বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পরিবার গুলো সবসময়ই মানুষের কল্যানে কাজ করে তারা সবসময়ই নিজের ধর্ম কর্ম নিয়ে ব্যস্ত থাকে অন্যের ধর্মের প্রতি হিংসা ছড়ায় না। আমার নির্বাচনী এলাকায় সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ গুলো ভালো থাকবে এটাই বাস্তব রূপে রূপান্তরিত হয়ে থাকবে, এই সরকারের আমলে আওয়ামী লীগ সবসময়ই হিন্দুদের পাশে ছিলেন, আগামীতে ও পাশে থাকবে।
[video width="576" height="1024" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2024/07/Messenger_creation_65429dc5-4f9c-49a0-b8ed-ca4d10384848.mp4"][/video]
এছাড়াও উক্ত মন্দিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরে ফিতা কেটে ও মোমবাতি প্রজ্বলন করে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস শীল । অতিরিক্ত পুলিশ সুপার জনাব পঙ্কজ কুমার দে। (হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) জনাব হারুনুর রশিদ অফিসার ইনচার্জ হাজিগঞ্জ থানা।
এসময় উপস্থিত ছিলেন ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইউসুফ প্রধানিয়া সুমন । লোকনাথ মন্ডিরের উপস্থিত থেকে শুভ সূচনা করেন,তিনি বলেন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করে আসছি। হিন্দুদের উপর হামলা ও মন্ডির ভাংচুর হুমকিদাতাদের আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর কুমার পাল। এছাড়াও মন্দির কমিটির সকল সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ ছুটে আসেন সকাল বেলা বাল্যভোগ ও দুপুরে রাজভোগ মহাপ্রসাদ বিতরন সন্ধ্যায় বাবার জীবনী আলোচনা ও ভজন গান নামসংকীর্তন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।