|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবিতে মেসি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা (মুন্সিপাড়া) গ্রামের মুরগি ও গরু ব্যবসায়ী গ্রামের রুহুল আমিনের পুত্র ।
আজ ৭ জুলাই রোববার সকাল সোয়া ৮টাহিলি-জয়পুরহাট সড়কের টিএন্ডটি পাড়া মডেল মসজিদের সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌঁছিলে অপর দিক থেকে আসা একটি মেসির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোস্তাকিম বাইকসহ মেসির নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হয় । খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে নেয়ার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.