|| ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জগন্নাথ দেব আরোহণ করলেন রথে ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে মূখরিত সারাদেশ
প্রকাশের তারিখঃ ৭ জুলাই, ২০২৪
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দক্ষিণ খুলনার সনাতন ধর্মালম্বীদের পীঠস্হান
আর্য্যহরি সভা বাজুয়ার আয়োজনে শ্রূশ্রী জগন্নাথ
দেবের রথযাত্রা উৎসব আজ ৭জুলাই রোববার উদযাপিত হচ্ছে।এলক্ষে রোববার দুপুর ১.৩০ দেড়টারদিকে হরিসভা মন্দির থেকে জগন্নাথ দেবের রথ নান্দীঘোষ ভাই বোন এবং ভক্তদের সাথে করে বণাঢ্য শোভাযাত্রা সহ বাজুয়া খুটাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে হরিনটানা সুরেন্দ্রনাথ রায়ের কালী মাতা মন্দিরে অবস্হিত মাসির বাড়ী অবস্হান করবেন।
রথে চড়ে মাসির বাড়ি যাবে,সেই মজাতে সকাল থেকে সেজে গুজে প্রস্তুত থাকেন জগন্নাথ,বলরাম ও শুভদ্রা।তাদের এই রথে চড়ার স্বগীয় দৃশ্য দেখতে ভিড় করেন জগন্নাথ দেবের ভক্তরা।আবার রথের আনন্দে মেতে উঠেছে হাজার হাজার ভক্তরা,সকলের একত্রে জয় জগন্নাথ ধ্বনি দিতেও দেখা গেছে। মাসি গুন্ডিজা দেবীর বাড়ীতে অবস্হান শেষে আগামী বাংলা ৩০ আষাড়,১৫ জুলাই সোমবার সকাল ১০ টারদিকে পুঃন শোভাযাত্রা সমন্বয়ে নান্দীঘোষ উল্টোরথে নিজ বাড়ী হরিসভা মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন।উভয় দিনে যাত্রা শেষে আর্য্যহরিসভা মন্দিরে ভক্তবৃন্দের উদ্যেশে মহাপ্রসাদ অন্ন বিতরণ করাহবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.