|| ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা মহর্রম, ১৪৪৮ হিজরি
ফরিদপুরে আঃলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৪
বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে, নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার সাড়া দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেন দলের সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
ফরিদপুর হাসিবুল হাসান লাবলুর সড়র প্রঙ্গনে দলীয় কার্যালয়ে সকলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান , স্বেচ্ছায় রক্তদান, আলোক চিত্র প্রদর্শনী , বৃক্ষরোপণ কর্মসূচি পালন, এবং বিকাল শোভাযাত্রা,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম,, স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, যুবলীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল , সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু , সহ-সভাপতি মাসুদুল হক মাসুদ সহ-সভাপতি শহিদুল ইসলাম হেলাল, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার সহ কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানটব সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশে উন্নতি হচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হবে।বক্তারা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.