|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবির লিংকন প্রকৌশলী হতে চায়
প্রকাশের তারিখঃ ৬ জুন, ২০২৪
লিংকন পড়ালেখা শেষ করে দাদীর স্বপ্ন পূরনে প্রকৌশলী হতে চায়। তিনি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে (১,২৩৬ নম্বর) জিপিও-৫ গোল্ডেন সহ পাশ করেছেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামের ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রেজার একমাত্র সন্তান মোঃ লিংকন ছিদ্দিক। লিংকন গ্রামের কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উপজেলার মধ্যে সর্বোচ্চ ১,২৩৬ নম্বর পেয়েছেন। তার এমন সফলতায় প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও বাবা-মা সহ পরিবারের সবাই খুশি হয়েছে।ভুল বশত ইমন হাসান কে উপজেলায় শ্রেষ্ঠ হিসেবে নিউজ করা হয়েছিল! আসলে সে দ্বিতীয় হয়েছে। তার প্রাপ্ত নং ১২৩২!
লিংকনের বাবা রেজা বলেন, আমি ব্যবসার কাজে দিনরাত ব্যস্ত থাকি। ছেলের আজকের এ সফলতার পিছনে আমার চেয়ে তার মায়ের ভুমিকাই অধিক। মা লুনা আক্তার বলেন, ছেলে আমার অনেক মেধাবী সে যেটুকু পড়ালেখা করে সেটুকুই মনে রাখতে পারে। ছেলে স্কুলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন শিক্ষামুলক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পুরস্কার পেয়েছেন। আমরা মা-বাবার চেয়ে ছেলের দাদিই বেশী পড়ালেখার খোঁজ-খবর নিত। পরীক্ষায় ভালো ফলাফলের খবর পেয়ে ওর দাদিই বেশী খুশি হয়েছে বলেও জানায় তিনি। মেধাবী শিক্ষার্থী লিংকন বলেন, আমি স্কুলের ক্লাশ করার চেয়ে প্রাইভেট ও কোচিং সেন্টারে বেশি সময় পড়ালেখা করেছি। আমার সফলতায় বিদ্যালয়, প্রাইভেট ও কোচিং সেন্টারের শিক্ষক যথেষ্ঠ ভুমিকা রেখেছেন। আমি সবার নিকট চির কৃতজ্ঞ সবার দোয়া ও ভালোবাসায় সামনে দিকে এগিয়ে যেতে চাই। কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক মোঃ ওয়াজেদ আলি বলেন, লিংকন অত্যন্ত মেধাবী ছাত্র তার আচার-আচরন ভালো এছাড়া সে শান্ত প্রকৃতির ছেলে। সে ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করত। প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী তার উজ্জল ভবিষৎ জীবনের সফলতা কামনা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.