|| ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
নান্দাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্ভোধন
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (২৭ মে) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা অফিসার ফজিলাতুন নেচ্ছার সভাপতিত্বে অনুষ্ঠিত “ শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা” শীর্ষক আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়েজুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহকারী শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম, জাকির হোসেন, শিক্ষক সমিতির আহবায়ক হাসিনা বেগম, শিক্ষক নেতা রফিকুল ইসলাম নাসিম, মিজানুর রহমান, মাজহারুল ইসলাম, মিলি আক্তার, রবিউল নেওয়াজ ভূইঁয়া ফরিদ, মোরতাজ আলী প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় নান্দাইলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের সকলেই সম্মিলিতভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। নান্দাইলে শিশু বান্ধব শিক্ষা “ শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা” কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.