|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
আমিরাতের সারজায় ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে হাটহাজারীবাসীর জনসভা
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৪
হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সংগঠক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা করেছে আমিরাতস্থ হাটহাজারীবাসী। বৃহস্পতিবার (৯ মে) সারজা নুর আল হেলাল রেস্টুরেন্ট হলরুমে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সিআইপি মোঃ সেলিমের সভাপতিত্বে ও তহিদুল আলম জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী । প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি সারজাহ সভাপতি এম এ বাশার,দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ফজলুল কবির চৌধুরী,সিআইপি শিমুল মোস্তফা,
আরব আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরব আমিরাত গাউছিয়া কমিটির সহ-সভাপতি আজম খান,ইউএই যুবলীগের সহ-সভাপতি তাজউদ্দীন, মোশাররফ হোসেন,রেজাউল করিম মাসুম, জসীমউদ্দীন পলাশ, কাজী ফয়জুল ইসলাম করিম, নাসির উদ্দিন খোকন,শহিদুল বাবর, মোহাম্মদ সেলিম, মোরশেদ জামান চৌধুরী, আলমগীর আলম, হাজী ইব্রাহীম, মোহাম্মদ আজিম আহমদ, নিজামুদ্দিন, ইমরানুল হক বাবুল, সাইফুল করিম, দিদারুল আলম, রাশেদুল আলম প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২১ মে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৎ, নির্ভীক ও পরোপকারী, রাজনীতিবিদ ইউনুছ গণি চৌধুরীর আনারস মার্কার সমর্থনে ভোট দেয়ার লক্ষ্যে বক্তারা বলেন, দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই হাটহাজারীবাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.