|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। বিকেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দানেজপুরস্হ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা ও বীরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক সুমন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলামসহ আরো অনেকেই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.