|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে বর্ষবরণের অনুষ্ঠানে হামল
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর পৌর শহরে মাস্টার পাড়ায় বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান উপলক্ষে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানারও। এসময় বাধা দিতে গেলে কয়েকজন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে। ১৪ এপ্রিল দুপুরের পৌরসভার ৭নং ওয়ার্ড এস আর রোডে মাস্টার পাড়া তরুন সংঘের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।.
পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্যরা জানান, ১৪ এপ্রিল দুপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরুর হওয়ার আগমুহূর্তে এলাকার রহমত উল্যার নেতৃত্বে ৫/৬ জন জামায়াত ইসলামের লোকজন এসে বাধা দেয়। এসময় তারা বলে এলাকায় এধরনের কোন অনুষ্ঠান করা যাবে না। হিন্দুরা কোন অনুষ্ঠান করতে পারবে না। কোন উল্ু ধ্বনী, শঙ্ক -কাশা বাজানো যাবে না।এখানে ইসলামী সংগীত চলবে। এই বলে তারা মঞ্চে উঠে ইসলামী গান গাওয়া শুরু করে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা করে। এসময় তারা মঞ্চ ও চেয়ার ভাংচুর করে।
এই রহমত উল্যা হলো পৌর জামায়াতের সদস্য রেদোয়ান উল্যার ছোট ভাই এবং পৌর মেয়রের আত্মীয়। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ভয়ে কেউ কোন কথা বলে না বলে জানান আয়োজক কমিটি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত রহমত উল্যা বলেন, দুপুরে আযানের সময় মাইকের আওয়াজ হওয়ায় আমরা কিছুক্ষন অনুষ্ঠান বন্ধ রাখতে বলি। কোন হাৃলার ঘটনা ঘটেনি। আমরা কোন কিছু ভাংচুর করিনি।
।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.