|| ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ২৫ মার্চ সোমবার দিনব্যাপী গণসংযোগ ও লিপলেট বিতরন দোয়া ও আশীর্বাদ চেয়ে মত বিনিময় করেছেন দাকোপের কৃতিসন্তান গণমানুষের নেতা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ।তিনি আজ দাকোপের সুতার খালি ইউনিয়নে ৪ নং ওয়ার্ড ২ নং ওয়ার্ডে গনসংজোগ করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মিহির মন্ডল,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিহার মন্ডল, যুবলীগ নেতা তন্ময় রায়, বাসুদেব রায়,নিমাই মন্ডল , মনিন্দ্র মন্ডল, মিলটন সরদার, আলী সানা, পবন মাঝি সহ আরো অনেকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.