|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
পাঁচবিবির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৪
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিও প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ পাঁচবিবি শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসুচীর আওতায় উপজেলার ৮৯’জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনার ক্রেষ্ঠ ও উপবৃত্তির ৪’লক্ষাধিক টাকা বিতরণ করা হয়। হীড বাংলাদেশ বিরামপুর আঞ্চলিক ব্যাবস্থাপক সনজয় রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। তিনি (ইউএনও) প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ঠ ও উপবৃত্তির অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও বন্ধনের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব চৌধুরী সহ শিক্ষার্থীরা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.