পীরগঞ্জ থানা পুলিশে অভিযানে পীরগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড এর অন্তর্গত রঘুনাথপুর মৌজাস্থ পীরগঞ্জ হতে বোচাগঞ্জ গামী পাকা রাস্তা সংলগ্ন কলেজ বাজারস্থ শহীদ মিনারের সামন থেকে ১৫ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ ইমরান হাসান(২৫)পিতাঃমোঃ মফিজুল ইসলাম,গ্রামঃরঘুনাথপুর( কলেজ বাজার),থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।রাণীশংকৈল থানা পুলিশের অভিযান কর্তৃক ২ নং নেকমরদ ইউপির চন্দনচহট গ্রামের জনৈক মোঃরবিউল ইসলামের বসতবাড়ির সামনে পানুয়াপাড়া হতে চন্দনচহটগামী কাঁচা রাস্তার উপর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ আব্দুল মমিন (৪০), পিতা মোঃ মজিবর সাং-চন্দনচহট থানা- রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয় ও পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এবং ঠাকুরগাঁও সদর থানার ৬টি পীরগঞ্জ থানার ৩টি বালিয়াডাঙ্গী থানার ১টি হরিপুর থানার ৭ টি সহ মোট ১৭টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।