|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে মৃতদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে মোঃ ইলিয়াছ (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ফৌজদারহাট সলিমপুর ইউনিয়নের সলিমপুর সমুদ্র উপকূলে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা মৃতদেহটি দেখে কুমিরা নৌ-পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগীতায় মৃতদেহটি উদ্ধার করে। মৃত মোঃ ইলিয়াছ বরগুনা জেলার বামনা থানার ছোট তালেশ্বর গ্রামের আবদুল খালেক এর পুত্র। কুমিরা নৌ-পুলিশের বরাত দিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদ বলেন, দুপুরে লাশের খবর পেয়ে আমরা সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশকে বুঝিয়ে দিই। এবিষয়ে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সমুদ্রে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করি, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.