|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
নবীনগরে ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নৌ-সীমানার মানিকনগর মেঘনা নদীর লঞ্চঘাট এলাকা হইতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা
ইলিশ উদ্ধার করেছেন সলিমগঞ্জ নৌ-পুলিশ
রোববার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার
মানিকনগর বাজার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সলিমগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ এসআই মোঃ কায়সার মাতুব্বর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ মার্চ) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনায় উপজেলার মানিকনগর বাজার লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় মানিকনগর বাজার বিআইডব্লিউটিএ লঞ্চঘাট পল্টনের উপর থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাটকা ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.