|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সোনাগাজীতে আরন উইনার স্মাইল গ্রুপের ৩শত পরিবারকে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৪
ফেনীর সোনাগাজীতে আরন উইনার স্মাইল গ্রুপের পক্ষ থেকে ৩শত পরিবারকে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫) মার্চ দুপুরে ত্রাণ ও ইফতার সামগ্রী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি চরডুব্বায় বিভিন্ন অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, প্রতি বছর আমার ও পরিবারের পক্ষ থেকে এলাকার গরীব অসহায় মানুষগুলোকে খাদ্য সামগ্রী প্রদান সহ নিজের সামর্থ্য মতো নানান রকম সহায়তা করার চেষ্টা করি। এলাকার প্রতিটি সামর্থ্যবানকে এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.