|| ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে, উপজেলা পরিষদ হলরুমে সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আলোচনা সভায় নারীদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ অনেকেই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.