|| ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
ঢাকা জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক জিএস মিজানকে ফুলেল শুভেচ্ছা যুবলীগের নেতা সবুজ
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৪
ঢাকা জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটিকে ফুল অর্পণের মধ্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার থানা যুবলীগের নেতারা। আজ সন্ধ্যায় সাভারের থানা রোড বউবাজার এলাকায় ঢাকা জেলা যুবলীগের কার্যালয়ে ফুল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা।
এসময় সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ এর নেতৃত্বে নবগঠিত কমিটির আহবায়ক জিএস মিজানুর রহমান মিজানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গত ১৭ই ফেব্রুয়ারী রোজ শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের (এমপি) স্বাক্ষরিত দলীয় প্যাডে জিএস মিজানুর রহমান মিজানকে আহবায়ক ও মাসুদ আহম্মেদ, এইচএম সেলিম, ইরফান উদ্দীনকে যুগ্ম-আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা দেন। এরআগে ২০২১ সালের পহেলা সেপ্টেম্বরে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.