|| ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবলীগ নেতা রেজা
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভার ও দেশবাসীকে শুভেচ্ছা ও সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালেন সাভার পৌর ৭ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা রাজা। সেই সাথে তিনি সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, পৃথিবীতে বোধ করি বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।
আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।
তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রেরণার উৎস। এসময় দেশবাসীকে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.