|| ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মহিলা আওয়ামীলীগের নেত্রী সুমি
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি সাভার ও আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানালেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, আগামী সাভার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচনে গরীব দু:খী মেহনতী মানুষের পরম বন্ধু হয়ে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই সবাইকে সাথে নিয়ে, ফেব্রুয়ারী মাস ভাষার মাস বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।
তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। পরিশেষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, মহান আল্লাহ সবাইকে সুস্থ্য রাখুন এই প্রত্যাশা করি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.