|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
পাঁচবিবি স্টেশনে বিএনপির কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে-স্টেশনের ছিন্নমুল গরীব-অসহায়, দোকানদার, ভ্যান-রিক্সা চালক ও সাধারন পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ৮৮’তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্রগুলো গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয়। গতরাতে পাঁচবিবি স্টেশন এলাকায় জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ কামাল রাসেলের অর্থায়নে শীতবস্ত্র গুলি বিতরণ করা হয়। জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আনোয়ার হোসেন, জেলা যুবদল যুগ্ন-আহবায়ক সরোয়ার রওশন সুমন, ছাত্রদল কর্মি আসফাকুর রহমান পাপন, জাসেদ হোসেন ও সোহেল রানা সহ অনেকেই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.