|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
দীঘিতে ডুবে যুবকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে দীঘিতে ডুবে মোঃ বিজয় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোঃ বিজয় হাটহাজারী উপজেলার কাজী বাড়ীর মোঃ কামাল উদ্দিনের পুত্র। সে পেশায় একজন পিকআপ ভ্যানের চালকের হেলপার ছিল। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে সীতাকুণ্ড পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেওয়ান দীঘিতে এঘটনা ঘটে। জানা যায়, মহাসড়কের পাশে পিকআপ ভ্যানের গাড়ী পরিষ্কার করার জন্যে বালতি নিয়ে পানি আনতে নামে মোঃ বিজয়। এসময় ঐ যুবক ছিঁটকে পড়ে যায় দীঘিতে। সাঁতার না জানার কারণে দীঘি থেকে উঠতে পারেনি সে। পরে সংবাদ পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তাই ঐ হেলপারকে উদ্ধার করার জন্য দীঘিতে নামে। দীঘিতে নামার পাঁচ মিনিটের মধ্যে বিজয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নূরুল আলম দুলাল বলেন, বিজয় নামে পিকআপ ভ্যানের হেলপার পানির জন্যে দীঘিতে নামলে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায়। স্থানীয় মানুষের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.