|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও কম্বল বিতরণ
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
সোমবার ( ২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা। পরে মিরসরাইয়ের পত্রিকার হকারদের মাঝে কম্বর বিতরণ করা হয়। বার্ষিক ক্যালেন্ডার ২০২৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক আবু জাফর, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.