|| ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
নবীনগরে জমি থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বিলের চাষের জমি থেকে সাদ্দাম হোসেন নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের দৌলতপুর বিলের চাষের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদ্দাম ভ্যান গাড়ি চালায়। গতকাল সকালে বাসা থেকে বের হয়, এরপর তার কোন যোগাযোগ ছিলো না, শুক্রবার সকালে বিলের চাষের জমিতে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধের জেরে এমনটা হয়েছে ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.