|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারি, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিলুফা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই ব্রাহ্মণহাতা মধ্যপাড়া ফজর আলীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলুফা আক্তার একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং তার ৩ মাসের ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীদের মতে জানা যায়, পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাশ জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.