|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৩০টি মোটরসাইকেল জব্দ
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৩
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মামলা সহ কাগজপত্রবিহীন ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। যশোর ট্রাফিক পুলিশের (টি এস আই) মিজানুর রহমানের নেতৃত্বে কনস্টেবল আব্দুল আজিজ ও সাধন কুমার এই অভিযানে অংশ নেয়। মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে। যশোর ট্রাফিক পুলিশের (টি এস আই) মিজানুর রহমান বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.