|| ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজারহাটে খ্রীস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালিত
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৩
সোমবার (২৫ ডিসেম্বর)
খ্রীস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর (রায়পাড়া) গ্রামে চার্চ অব গড মিশনে অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বিকাল ৪.৩০ মিনিট হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর (রায়পাড়া) গ্রামস্থ চার্চ অব গড (মিশন) প্রাঙ্গণে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন-২০২৩ উপলক্ষে প্রার্থনা, অতিথি বরণ, কেক কাটা, শুভেচ্ছা বাণী আরাধনা, বাইবেল পাঠ, বড়দিনের তাৎপর্য, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত।
সুভাষ চন্দ্র রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, সহকারী কমিশনার (ভুমি) এবিএম আরিফুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ, রাজারহাট থানা, দুলাল চন্দ্র রায় (pastor). চার্চ অফ গড মিশন।
এছাড়াও উপস্থিত ছিলেন খ্রীস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.