|| ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
অবশেষে লঞ্চ থেকে শিবসা নদীতে পড়ে নিখোজ দেবদাসের মৃতদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৩
গত ১৩ নভেম্বর খুলনায় আওয়ামীলীগেরমহাসবেশ থেকে ফেরার পথে নলিয়ান লঞ্চ ঘাটে নামার সময় পা পিঁছলে নদীতে পড়ে নিখোঁজ দেবদাসের মৃতদেহ অনেক খোঁজা খুজির পর সন্ধান মিলেছে।
খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশ থেকে বাড়ি ফেরার পথে লঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে শিবসা নদীতে পড়ে দূর্ঘটনায় মৃত্যু হয় ৫নং সুতারখালী ইউনিয়নের নলিয়ানের ৬নং ওয়ার্ডের নৃপেন মন্ডল এর পুত্র দেবদাস মন্ডলের (৫১)।
নলিয়ান পল্টনে লঞ্চ ভিড়লে নামতে গিয়ে পা পিছলে লঞ্চ এবং পল্টনের মাঝখানে নদীতে পড়ে তলিয়ে যায়। তৎক্ষনাৎ ৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদ ও দলীয় নেতা কর্মী সহ স্থানীয় লোকজন ট্রলার নিয়ে অনেক খোঁজাখুঁজি করে প্রায় ৪৮ ঘন্টা পর অবশেষে আজ ১৫ নভেম্বর সকালের দিকে নলিয়ান লঞ্চ ঘাটের হাফ কিলোমিটারের দুরে তার মৃতদেহ এর সন্ধান মিলেছে।

খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি
ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ,সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইনিয়ন পরিষদ চেয়ারম্যান
মিহির মন্ডল,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,শ্যাম সুন্দর মন্ডল সহ আরো অনেকে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.