|| ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
কুড়িগ্রামে তেলাপোকা মারা ঔষধ পানে প্রাণ গেল শিশুর
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারা ঔষধ পানে মৃত্যু হয়েছে এক শিশুর।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায়। নিহত ওই শিশুর নাম নিশান (৩) । সে ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
নিহতের নানী সাহিদা বেগম জানান, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ঔষধ নিয়ে আসে তার বাবা। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ঔষধ পান করে। কিছুক্ষন পর জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হোমায়ারা খাতুন জানান, শিশুটিকে নিয়ে আসার পথে মারা গেছে। তার মুখে গন্ধ ছিল।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.