|| ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
ছাগলনাইয়া আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৩
সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের হাত ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের উদ্যোগে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের এমডি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মজুমদার লিটন, সহ-সভাপতি সাংবাদিক এনায়েত উল্যাহ্ সোহেল, পৌর যুবলীগের সভাপতি কাজী নুর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা, ঘোপাল ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, রাধানগর যুবলীগ সভাপতি আলী হোসেন মনির, যুব সংগঠক সাইদুল হাসান আরিফ, রিয়াজ উদ্দিন রাজ সহ উপজেলা ও পৌর যুবলীগের সকল স্তরের নেতাকর্মী।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.