|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
সীতাকুণ্ডে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি গাড়ির যাত্রী মোহাম্মদ জিয়াউর রহমান (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান দিলবার হোসেনের পুত্র বলে জানা যায়। সে পেশায় একজন ভ্যান চালক। এ ব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম বলেন, সকালে সীতাকুণ্ড থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.