|| ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবি পৌর ছাত্রলীগের জেল হত্যা দিবস পালন
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৩
পাঁচবিবি পৌর ছাত্রলীগের জেল হত্যা দিবস পালন
জয়পুরহাটের পাঁচবিবিতে নানান আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ৪ নেতার জেল হত্যা দিবত পালন করা হয়। শুক্রবার সকাল ১০টায় পাঁচবিবি পৌর পার্কে পৌর ছাত্রলীগের আয়োজনে দিবসটি যথাযথভাবে পালন করেন দলীয় নেতাকর্মিরা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ শেষে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতঃপর পৌর ছাত্রলীগের সংগ্রামী সাঃ সম্পাদক সাইদুর রহমান রাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর আ,লীগের সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা বিপ্লব চৌধুরী, মোহাম্মদপুর ইউনিয়ন আ,লীগ নেতা লুৎফর রহমান চৌধুরী, আটাপুর ইউনিয়ন আ,লীগের সম্পাদক আব্বাস আলী সরকার, বাগজানা ইউপি আ,লীগ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কমিশনার আব্দুল হান্নান রনি, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ আলম জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আকবর হোসেন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন তালুকদার সহ অনেকেই।
আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.