|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট বায়েজিদ লিং রোডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রোবক্স গাড়ীর চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল ছড়ার কুল মিয়াদান হলদার বাড়ীর মৃত মোহাম্মদ তৌহিদুল ইসলামের পুত্র। স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ফৌজদারহাট বায়েজিদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সড়কের আইল্যান্ডের সাথে প্রোবক্স গাড়ীর চালক ধাক্কা দেয়। এতে গাড়ী উল্টে গিয়ে সোহেলের মাথায় আঘাত পেলে রক্তক্ষরণ হয়। এতে সোহেল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.