|| ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল এঁর ৬০ তম জন্মবার্ষিকীতে পুষ্পাঞ্জলি অর্পণ
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৩
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জনাব মোঃ মমিনুল করিম, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম(প্রশাসন ও অর্থ,।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মাননীয় হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলার জেলা প্রশাসক শাকিল আহমেদ ।
পুষ্পাঞ্জলি অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ দিনাজপুরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.