|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।।
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম বিল্লাহ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের মশিউর রহমানের ছেলে। ধরঞ্জী ইউপির সাবেক মেম্বার নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরে বাবা ছেলে মিরে মোবাইল দেখছিল। শিশুটির দাদা মাঠে ঘাস কাটার জন্য বাহিরে গেলে বাবার পাশ থেকে উঠে দাদার পিছনে পিছনে যায়। তার দাদা অজান্তে পড়ে যায়। কিছুক্ষন পর পরিবারের লোকজন পর শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় পুকুরের পানিতে শিশুটি ভেসে ওঠলে স্থানীয়রা দেখে উদ্ধার করে। শিশুটির নির্মম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.